মন্তব্য
ফেব্রুয়ারি মাসের জন্য দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দরে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছে। নতুন দর ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নতুন দর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এদিকে এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়ানো হয়েছিল। অটোগ্যাসের দাম বাড়ানো হয় ২ টাকা ৪৮ পয়সা।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে