দেশে আ.লীগের রাজনীতি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৫


দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১০ মে ) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত করার সিদ্ধান্ত এমন সময় এলো, যখন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে  দুদিন ধরে রাজধানী ঢাকায় বিক্ষোভ করছিল ছাত্র-জনতা। 

এমন পরিস্থিতিতে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে  আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি হবে।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর