ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলায় হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। বলা হয়েছে, এ ঘটনা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন। সেই সঙ্গে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ। সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংঘাত কোনো সমাধান বয়ে আনে না উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়- শুধু সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় রোববার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তাঁর মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে