জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ঠিক করতে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে সরকারের পক্ষ থেকে মৌখিক ও সাক্ষাতে প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২ মার্চ) ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এখন থেকে সেটা বাস্তবায়ন শুরু করতে চাই আমরা।
মন্ত্রী জানান, সে জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিক ও সাক্ষাতে অফার করেছি- তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন এবং স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে। উচ্চকক্ষ গঠন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আলাপ-আলোচনার বিষয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে