মন্তব্য
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি মোট ২৩টি ফ্লাইট এবং ৪০টি ফ্লাইট রোববার বাতিল করা হয়। এছাড়া এখন পর্যন্ত ২ মার্চের ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এর প্রভাব পড়ে ঢাকার বিমানবন্দরে। ফ্লাইট বাতিল করায় মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসতে চাওয়া কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে