মন্তব্য
দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সময়ে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে প্রদত্ত বেতন-ভাতাদির প্রাপ্ত অংশের বিল প্রদান করা হবে। প্রতিষ্ঠানের নিয়মিত বা অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া দেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে