ঢাকায় যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
০২ মার্চ ২০২৬


রাজধানী ঢাকার যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক হয়। রাজধানীর গণপরিবহনব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শামসুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ব্যাপারে তাদের মতামত জানতে চান। এছাড়া শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার উন্নয়নের বিষয়েও স্থপতিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। ১৮০ দিনের কর্মসূচির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে চায় সরকার। প্রাথমিক কর্মসূচির মূল লক্ষ্য গণপরিবহনকে সুশৃঙ্খল এবং নারীদের জন্য নিরাপদ আবেদন সৃষ্টিকারী বাসসেবা চালু করা। নারীদের জন্য বিশেষায়িত বাস, যেখানে নারীচালক নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর