মন্তব্য
দেশের বাজারে মার্চ মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দর নির্ধারণ করা হয়েছে। এ মাসের জন্য পূর্ব নির্ধারিত ফেব্রুয়ারি মাসের দরই অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে প্রতি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ৩৪১ টাকাই থাকছে।
সোমবার (২ মার্চ) মার্চ মাসের জন্য এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এ দর এদিন সন্ধ্যা থেকে কার্যকর হবে। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি মাসে ১৫ টাকা কমিয়ে এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়।