গুরুদাসপুরে গার্লস গাইড এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
০১ ফেব্রুয়ারী ২০২৪

নাটোরের গুরুদাসপুর উপজেলা গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যন্ড কলেজ চত্ত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার মাধ্যমিক স্তরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ জন গার্ল গাইড এ শীতবস্ত্র পেয়েছেন।

শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন- প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার, উপজেলা গার্লস গাইড এসোসিয়েশন সভাপতি নিগার সুলতানা রেখা ও সম্পাদক ওয়ালিদা শাহরিয়ার।

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর