প্রাথমিকে চাকরিপ্রার্থীরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগপত্র প্রদান কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন চাকরিপ্রার্থীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন শিক্ষামন্ত্রী । তিনি বলেন, এ নিয়ে কিছু গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। যেসব চাকরিপ্রার্থীরা নিয়োগপত্র পানি বলে সাক্ষাৎকার দিয়েছেন, তারা ইতোমধ্যে নিয়োগপত্র পেয়েছেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ১ তারিখ পর্যন্ত সময় রয়েছে। তাই নিয়োগপত্র পাননি এমন সংবাদ ১ অক্টোবরের পরে করা উচিত ছিল।

 

বিডি২৪অনলাইন/ এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর