মিডিয়াকে টার্গেট করে সাইবার সুরক্ষা আইন করতে চায় না সরকার

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬


সরকার মিডিয়াকে টার্গেট করে সাইবার সুরক্ষা আইন করতে চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, কোন সাংবাদিক এটার শিকার হোক সেটা আমরা চাই না।  এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব স্তরের মানুষ রক্ষা পায়।

সোমবার (২৮ সেপ্টেম্বর)  সাইবার সুরক্ষা আইনের সংশোধনী প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন। তিনি বলেন,  আমরা মনে করি, সবার আলাপ আলোচনার মধ্য দিয়ে আইনটা সমৃদ্ধ হবে।

মন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে যেন সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়ার কোন সাংবাদিক অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য একটা প্রস্তাবও করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর