২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় আগামী ১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তির তথ্যমতে- ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত সময়ে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন করা যাবে। যারা আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চয়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। পাশাপাশি ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।
দ্বিতীয়
ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ অক্টোবর থেকে
১৩ অক্টোবর পর্যন্ত।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে