যুক্তরাষ্ট্র থেকে চাহিদামতো বোয়িং কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬

 

দেশের চাহিদা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে  বোয়িং কেনা হবে। এ বিষয়ে গোপনীয়তার কিছুই নেই। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে  এক সংবাদ সম্মেলনে  এ কথা বলেন  পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রুট বাড়ানোর জন্য সরকার আরও বিমান কিনবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী  আরও বলেন, কাউকে সন্তুষ্ট করার জন্য বিমান কেনা হয়নি।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেছেন। এটা কি বিএনপির জন্য, না জামায়াতের জন্য, না অন্য কারও? এগুলো না বুঝে, না পড়ে, না শুনে শুধু বলা ঠিক নয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। এটি নতুন সরকারের জন্য  জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম অংশগ্রহণ ছিল। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এর মধ্য দিয়ে একই পরিবারের দুই প্রজন্মের তিনজন প্রধানমন্ত্রীর এই বিশ্বমঞ্চে প্রতিনিধিত্বের অনন্য ইতিহাস রচিত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করায় বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। এবারের চার দিনের সফরে সব মিলিয়ে মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী । এর মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দিয়েছেন, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর