আটঘরিয়ায় বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩

ঢাকায় বিএনপির সমাবেশ ও বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে পাবনার আটঘরিয়া থানা পুলিশ বিএনপি‌ ও জামায়াতের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। 

 

রোববার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এটা হচ্ছে- আটঘরিয়ার কড়ইতলা গ্রামের কুরবান আলীর ছেলে আকুব্বর হোসেন, কুষ্টিয়াপাড়ার হামেদ আলির ছেলে উজ্জল খা, রামচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ইমরান হোসাইন, পাখিদিরপুরের আব্দুল কুদ্দুসের ছেলে মানিক হোসেন (৫০) ও রঘুনাথপুর গ্রামের আলহাজ্ব মোজাহার আলির ছেলে আব্দুল মালেক (৫০)।

 

বিডি/এএইচ/এমকে


মন্তব্য
জেলার খবর