বাজারে সয়াবিন তেলে ভারী ধাতু নেই

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬

দেশের বাজারে থাকা সয়াবিন তেল সম্পূর্ণ বিশুদ্ধ বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন,  এতে কোনো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়নি। সয়াবিন তেলে ভারী ধাতু থাকার বিষয়ে খবর প্রকাশের পর বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে,  সব নমুনাই বিশুদ্ধ পাওয়া গেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকার অফিসার্স ক্লাবে  এক আলোচনা সভায়  এসব কথা বলেন মন্ত্রী। তিনি  বলেন, দেশের খাদ্য-সংশ্লিষ্ট খাতগুলোতে খাদ্যের বিশুদ্ধতা নিশ্চিত করতে কাজ করবে সরকার।  সয়াবিন তেলে ভারী ধাতু থাকার বিষয়ে অনলাইনে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তা অপপ্রচার।

নানা নেতিবাচক খবরের মধ্যে এ বিষয়ে একটি ইতিবাচক তথ্য জনগণের সামনে তুলে ধরতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর