জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমে স্থিতিশীল অবস্থায় এলে তখন দেশে তেলের দাম কমানোর বিষয়টি বিবেচনা করবে সরকার। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও জানান, তেলের দাম বর্তমানে বিশ্ববাজারে কিছুটা কমলেও সেটা কতটা টেকসই, তা এখনই বলা কঠিন। কারণ, ভূরাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল। তিনি জানান, সরকার তেলের দাম যে দরে সমন্বয় করেছিল, তার তুলনায় বিশ্ববাজারে কিছুটা কমেছে। তবে দাম কমার পেছনের কারণটিও বিবেচনায় নিতে হবে। যেদিন দেশে তেলের দাম বাড়ালো, ওইদিনই তেলের মূল্য একটু কমেছিল। তার তিন-চার দিন পর আবার তেলের মূল্য বেড়েছে। আবার ১০৬-১০৭ এ চলে গিয়েছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সেখানে সামরিক উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা রয়েছে। ফলে বর্তমান বাজারদরকে দীর্ঘমেয়াদি স্থিতিশীল দাম ধরে নেওয়া কঠিন। তবে তেলের দাম বিশ্ববাজারে কমমূল্যে স্থিতিশীল হলে দেশের বাজারে দাম সমন্বয়ের বিষয়টি বিবেচনা করবে সরকার ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে