মন্তব্য
যাচাই-বাছাই না করে হুট করে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেবে সরকার।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির দাবি জানালেও, সরকার বুঝে-শুনে ও পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেবে।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নেতিবাচক প্রভাব দেশি ও বিদেশি বিনিয়োগের ওপর যেন না পড়ে, সে বিষয়ে সতর্ক রয়েছে এবং বিশেষ নজর রাখছে সরকার।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে