মন্তব্য
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মীর মোশারফ হোসেন (৫৬) ও হাড়িভাষা ইউনিয়নের ছাত্রলীগের কর্মী খালেকুজ্জামান ওরফে হৃদয়কে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মোশারফ হোসেন সদর উপজেলা জালাসী এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে ও খালেকুজ্জামান হৃদয় ঢাংগীপুকুরি এলাকার আতাউর রহমানের ছেলে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান বলেন, তাদের দুজনকে সন্ত্রাস বিরোধী আইনের আলাদা দুই মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে