মন্তব্য
চট্টগ্রামের সন্দ্বীপে ২৫টি জলাশয়ে ১৭৫ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মারুফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোহসীন আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজিম উদ্দিন, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান সুজন প্রমুখ।
বিডি২৪অনলাইন/ সি/এমকে