১০ বছর পর ঘরের বাইরে বের হলেন ঝমেলা

মারুফ হাসান নাঈম, ঝিনাইগাতী
৩০ সেপ্টেম্বর ২০২৬


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের ঝমেলার বয়স ৭০ পেরিয়েছে। এর ১০ বছর আগে থেকে তার দিন কাটে একটি বিছানায়। বাইরে বের হতে না পারায় ঘরের চার দেয়ালই যেন তার পৃথিবী।  কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় নিজের শরীরটুকুও নড়াচড়া করতে পারেন না ঝমেলা। বিছানা থেকে ওঠা, বসা কিংবা প্রকৃতির কাজের মতো স্বাভাবিক কাজগুলোও অন্যের সহযোগিতা ছাড়া করা সম্ভব হয় না তার। এমন পরিস্থিতিতে একটি হুইল চেয়ার খুবই দরকার ছিল তার।

অবশেষে গেল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তার  প্রত্যাশার অবসান ঘটলো। এদিন দুপুরে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন তার বাড়িতে গিয়ে একটি হুইলচেয়ার তার হাতে তুলে দেন। সেই সঙ্গে  ১০ হাজার টাকা ও এক ব্যাগ খাবার সহায়তা দেন তাকে। এরপরে বিছানা থেকে তুলে সেই হুইলচেয়ারে বসিয়ে  প্রায় ১০ বছর পর ঝমেলাকে   ঘরের বাইরে আনা হয়।

এদকি ঝমেলার জন্য একটি নিরাপদ ঘর তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানান ডিসি। প্রশাসনের পক্ষ থেকে তার বসতভিটায় মাটি ভরাট,  বিদ্যুৎ সংযোগ এবং স্যানিটেশনের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর