পঞ্চগড় শহরে রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (সেপ্টেম্বর) তুলারডাঙ্গা রাস্তার পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পঞ্চগড় সদর থানা সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে কম্পিউটারে কম্পোজের ব্যবসা করতেন তিনি।
রেজা ঠাকুরগাঁও জেলা ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বাড়ি করে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি।
পারিবারিক সুত্র জানায়, রেজাউল করিম রেজা রাতে বাড়িতে ফিরে স্ত্রী সন্তানের সাথে উল্টা পাল্টা কথা বলতেছিলেন। রাত ১২ টায় বাড়ি থেকে রেগে বের হয়ে যান। পরে আর বাড়ি ফিরেননি। তার ডায়াবেটিস ছিল। প্রায় রাতে হাটতে বের হতেন তিনি। কখনও কখনও অভিযোগ লিখার কাজে রাতেও বের হয়ে যেতেন দাবী পরিবারের।
অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল শইমী ইমতিয়াজ বলেন, পুলিশ ও সিআইডি খবর পেয়ে মরদেহ উদ্ধার করে, সুরতহাল ও ক্রাইম সিন শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার মৃত্যুর রহস্য উন্মোচনে কাজ করছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
বিডি২৪অনলাইন/সি/এমকে