নাইক্ষ্যংছড়িতে মোটরসাইকেলসহ ইয়াবার চালান আটক

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
২৯ সেপ্টেম্বর ২০২৬


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ৯৯৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটের একটা চালান আটক হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাকঢালা সীমান্তের কম্বোনিয়া বাজার এলাকা থেকে এ চালান আটক করে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্র জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে চাকঢালা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কম্বোনিয়া বাজার এলাকায়অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে  পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ৯৯৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত দিয়ে মাদকসহ কোনো ধরনের অবৈধ পণ্য যাতে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে আগামীতে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর