ভাঙ্গুড়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

হাফিজুর রহমান আনছারী, ভাঙ্গুড়া (পাবনা)
১০ সেপ্টেম্বর ২০২৬

 পাবনার ভাঙ্গুড়ায় মুখে মাস্ক পরে নিষিদ্ধ  সংগঠন যুবলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। বুধবার ( সেপ্টেম্বর) গভীর রাতে ১০-১৫ জন মিছিলে অংশ নেন বলে জানা গেছে। উপজেলার ঠিক কোন এলাকায় মিছিলটি  হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মিছিল শেষে অংশগ্রহণকারীরা মিনিট সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, টর্চের আলো জ্বালিয়ে মুখে মাস্ক পরে কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ভিডিওতে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে নাজমুল ইসলাম পিয়াল এবং সাধারণ সম্পাদক হিসেবে তায়েজুল ইসলামের নাম ঘোষণা করে তাদের স্বাগত জানানো হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল আযম বলেন, রাতের আঁধারে  যুবলীগের এমন কোনো ঝটিকা মিছিল সম্পর্কে তিনি কিছুই জানেন না।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর