নেত্রকোণায় হাতেনাতে যুবদল নেতা আটক

মামুন রণবীর, দুর্গাপুর (নেত্রকোণা)
১০ সেপ্টেম্বর ২০২৬


নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জুয়ার আসরে থেকে পুলিশের হাতে ধরা পড়েছে যুবদল নেতা, ফায়ার সার্ভিস বিজিবি সদস্যসহ মোট আট জন ৷ বুধবার সন্ধ্যায় শহরের টেংগাপাড়া এলাকায় একটি ঘরে জুয়া খেলছিল তারা।

আটককৃতরা হলেনটেংগাপাড়া এলাকার দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), মো. জিয়া উদ্দিন (৪০), হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান (৪৩), দৌলতপুরের মোহাম্মদ আলী রুবেল (৪৪), পাবই গ্রামের মো. আমীন (৪২), মো. সোহেল রানা (৪৪), ঝিকরওয়ালা গ্রামের মিনামুল (৩৫) সহিলদেও গ্রামের কমল মিয়া (৪৩)

পুলিশ জানায়, আটকদের মধ্যে কয়েকজন সরকারি চাকরিতে কর্মরত। তাদের মধ্যে তরুনুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসে লিডার পদে, সোহেল রানা বিজিবিতে এবং জিয়া উদ্দিন নির্বাচন অফিসে কর্মরত। এছাড়া কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদের ইউনিয়নের নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, গোপন  সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়।

বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিদের মধ্যে সরকারি চাকরিজীবী কেউ আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে এমন কাউকে পাওয়া গেলে সংশ্লিষ্ট সংস্থাকে অবগত করা হবে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর