মন্তব্য
ভারত থেকে চোরাই পথে আনা ১১ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মদসহ সাব্বির আলম হৃদয় (১৯) নামে এক মাদক কারবারিকে নেত্রকোণার দুর্গাপুর থেকে আটক করেছে পুলিশ। জব্দকৃত এসহ মাদকের বাজারমূল্য ৩৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে এই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার লেঙ্গুরা গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে