নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৬


বাজারে প্রচলিত মশলা ও ঘিসহ ১০টি পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।  ল্যাবরেটরি পরীক্ষায়  এসব পণ্য বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)

এদিকে এসব পণ্যকে দেওয়া বিএসটিআইয়ের লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়েও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় এসব পণ্য কেনা থেকে বিরত থাকতে ভোক্তাদের পরামর্শ দিয়েছে বিএসটিআই।

বিএসটিআই জানায়, ল্যাবরেটরি পরীক্ষায় বাঘাবাড়িরঘিতে নির্ধারিত মাত্রায়মিল্ক ফ্যাটপাওয়া যায়নি।  এতে পাম অলিন বনস্পতি ব্যবহার করেঘিনামে বাজারজাত করা হচ্ছে। বম্বে সুইটসের  কারি পাউডার হাঁসের মাংসের মসলা (ব্যাচ নং-১৪১২২৪), তেহারি মসলা (ব্যাচ নং-১৪০২২৬), কালা ভুনা মসলা (ব্যাচ নং-২৬০৯২৭), গরুর মাংসের মসলা (ব্যাচ-) এবং মাছের মসলা (ব্যাচ নং-) মোট অ্যাশ লবণের মাত্রা অতিরিক্ত থাকায় নিম্নমানের প্রমাণিত হয়েছে।

নিম্নমানের ঘি বাটার অয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানিরবাঘাবাড়িব্র্যান্ডের ঘি (ব্যাচ নং-উৎপাদনের তারিখ ০১.০৭.২০২৬ খ্রি. এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ৩০.০৭.২০২৮ খ্রি.), কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসেরঅরুন বাঘাবাড়ীব্র্যান্ডের ঘি (উৎপাদনের তারিখ ১৭.০৭.২০২৬ খ্রি. এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ২৪.১২.২০২৭ খ্রি.), মেসার্স মামুন ফুড প্রোডাক্টেরনিউ রাঁধুনীব্র্যান্ডের ঘি (উৎপাদনের তারিখ ১৫.০৪.২০২৫ খ্রি. এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ১৪.০৪.২০২৭ খ্রি.), মেসার্স মামুন ফুড প্রোডাক্টেরসিটিব্র্যান্ডের ঘি (উৎপাদনের তারিখ ১০.০১.২০২৬ খ্রি. এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ১০.১২.২০২৮ খ্রি.) এবং এলডার্স ফুড প্রোডাক্টস অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজেরএলডার্সব্র্যান্ডের বাটার অয়েল (ব্যাচ নং-০২২০২৬)

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর