রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৬


বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে বিএনপি।  এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে দলের মহাসচিব জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন,  বিএনপির চেয়ারম্যান এবং  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর