যে
পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন উল্লেখ করে জামায়াতে
ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা
ডা. শফিকুর রহমান বলেছেন, এই পথে যারাই
হাঁটবেন, তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর
পথ। এই পথের শেষ ঠিকানা দিল্লি।
সোমবার
(১০ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক জনসমাবেশে শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপিকে
উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির। ডা. শফিকুর রহমান আরও বলেন,
এই পথে হাঁটলে আপনি মক্কা যেতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এ
দেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের ওপর চায় না। কোনো আধিপত্যবাদ মানবো না।
শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, আপা যাওয়ার আগে বলতো- আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কী হইছে এখন? পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল- পালাইছে রে পালাইছে।
শফিকুর রহমান বলেন, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। ইনশাআল্লাহ মজবুত কদমে মাথা উঁচু করে যতদিন বেঁচে থাকবো, মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। বিড়াল হিসেবে বাঁচতে চাই না। তিনি বলেন, লড়াই চলছে, লড়াই চলবে। ইনশাআল্লাহ হকের বিজয়, ১৮ কোটি মানুষের বিজয় হবে।
গণভোট প্রসঙ্গে বলেন, গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন। জনতার রায়কে অগ্রাহ্য, অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাপোক্ত করতে পারে নাই। তিনি বলেন, জনগণের সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, বিরোধী দল হিসেবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো আমরা।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে