রাজশাহীতে ৫ মাদক কারবারি গ্রেফতার

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী
২২ জুলাই ২০২৬


রাজশাহী নগরীতে পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত, মাদক অন্যান্য মামলার আরও ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার সেন্টু মিয়া (৫৫) তার স্ত্রী মিতা পারভীন (৪৫) কে ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন মাদক বিক্রির হাজার ৮৬০ টাকা;  কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম (৪৬) কে ৬টি ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রির ৬০০ টাকা,  চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী স্কুল মোড় এলাকার শান্ত ইসলাম (২৯) কে ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট  এবং মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. জহুরুল ইসলাম মিন্টু (৪০) কে ১০০ গ্রাম হেরোইন মাদক বহনকাজে ব্যবহৃত ১টি অটো রিক্সাসহ আটক করা হয়।

নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান জানান, হাসিবুল ইসলামের বিরুদ্ধে ১৩টি,  সেন্টু মিয়ার বিরুদ্ধে ৪টি তার স্ত্রী মিতা পারভীনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর