আগামী ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। এদিন সাংবাদিকদের সামনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংশোধিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফল প্রকাশ উপলক্ষে এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা কক্ষে সংবাদ সম্মেলন হবে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হবেন শিক্ষামন্ত্রী।
বিজ্ঞপ্তিতে
আরও বলা হয়- শিক্ষা প্রতিষ্ঠানগুলো
https://eduboardresults.gov.bd এবং
https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের
মাধ্যমে সংগ্রহ করতে পারবে। এছাড়া https://eduboardresults.gov.bd
ও
https://educationboardresults.gov.bd এবং
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে SMS পাঠানোর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা । SMS-এর ক্ষেত্রে HSC বোর্ডের
নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে