তিস্তা প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে আগামী বছরের নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৬


তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বছরের নভেম্বরের দিকে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের উদ্বোধন করবেন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লালমনিরহাটে বিভিন্ন খাল খনন কার্যক্রম ও ধরলা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

 

প্রতিমন্ত্রী আরও বলেন,  এ প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর