বিমানবাহিনীর
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নাক
দিয়ে রক্ত বের হওয়ার আলামত ছিল। দুই
হাত মাথার সামনে বাঁকানো ও মুষ্টিবদ্ধ ছিল।
পেট ছিল
ফোলা।
তাহসিফ
সাউরির মরদেহের সুরতহাল প্রতিবেদনে এমন তথ্যই উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার
(২৯ অক্টোবর) গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির
এসআই এ প্রতিবেদন তৈরি
করেন।
তার
আগে বুধবার সন্ধ্যার দিকে
তুরাগ নদের রাজাবাড়ী ঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় তাহসিফ সাউরির লাশ উদ্ধার করা হয়।
সুরতহাল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সাউরির চোখ ও মুখ বন্ধ ছিল। বুক, পেট, পিঠ, দুই পা ও যৌনাঙ্গ স্বাভাবিক ছিল। তার হাতে একটি ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
জানা যায়, ২৮ বছর বয়সী তাহসিফ উত্তরার ১৮ নম্বর সেক্টরে থাকতেন। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গায়। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে ভারতে পালিয়ে যায়। ওই ঘটনার যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি তাহসিফ সাউরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে