তেঁতুলিয়ায় ফাইলবন্দি অর্থ তছরুপের তদন্তের চিঠি

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬


রহস্যজনক কারণে ১৮ দিন ধরে ফাইলবন্দি হয়ে আছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়  উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইনের অর্থ তছরুপ সংক্রান্ত তদন্তের চিঠি। গত ২৯ জুন এক চিঠিতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাটি তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের ওই চিঠিতে স্থানীয় সরকার শাখার সহকারি কমিশনার মো.নাহিদ হাসানের স্বাক্ষর রয়েছে। চিঠি ইস্যুর ১৮ দিন পেরিয়ে গেলেও এখনও তদন্তের নামগন্ধ নেই।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) ফাহমিদা সুলতানা জানান, বিষয়টি তার জানা নেই। সিএর কাছে শুনতে পারেন, এটা আগের  ইউএনও করে যাইতে পারেন।

জুন অতি দরিদ্র দুস্থদের ভিডব্লিউবি সঞ্চয়ের লাখ টাকারও অধিক পকেটেস্থ করার নিয়ে তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসাইনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি জেলা প্রশাসনের নজরে আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিটি ইস্যু করে জেলা প্রশাসন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর