পঞ্চগড়ে
পুকুর থেকে মানিক হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ
উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম লেখা একটি
চিরকুট জব্দ করা হয়েছে। চিরকুটে মৃত্যুর জন্য ওই জনকে দায়ী করা হয়েছে।
বুধবার
(১৫ জুলাই) দুপুরে
সদর উপজেলার মহারাজার দিঘী থেকে লাশটি উদ্ধার করা হয়। মানিক হোসেন মাগুড়া ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পরিবারের দাবি, মানিকের মামাতো ভাই, চাচাতো ভাইদের সাথে ঝগড়া অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় মানিক। চিরকুটে লিখা ছিল সেফালি,আমিনার, ফারুক, ফরাত, মরম, ফাতামা আমার হত্যার দায়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, মরদেহের সঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে। কিভাবে মারা গেছে, কে মেরেছে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে