রাজশাহীতে
অন্বেষা সাহা নামের এক হিন্দু নারী
তার প্রেমিক বিয়ে করে ধর্মান্তর হয়েছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি
হয়েছে। এদিকে বিয়ের পর স্বামীকে নিয়ে রীতিমতো হয়রানি হচ্ছেন তিনি।
তার পরিবার সামাজিকভাবে অপপ্রচার চালিয়ে ও তার স্বামীর বাড়িতে পুলিশ দিয়ে হয়রানি করছেন
বলে জানিয়েছেন তিনি।
বিয়ে ও ধর্মান্তরিত হওয়ার বিষয়ে অন্বেষা সাহার পরিবারের আপত্তি থাকলেও নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছে এ তরুণী। তিনি বলেছেন, একজন প্রাপ্ত বয়স্ক নারী হিসেবে নিজ ইচ্ছাতেই বিয়ে পিঁড়িতে বসেছেন তিনি।
বিয়ের পর অন্বেষা সাহার বর্তমান না অন্বেষা ইসলাম অর্পা (১৯)। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার হাটসিংড়া গ্রামের বাসিন্দা বিপ্লব কুমার সাহা ও বাসনা সাহা চন্দ্রিমার কন্যা। তার স্বামী রিয়াজুল ইসলাম উদ্দিন রিয়াজ (২৩) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মিরকামারী এলাকার বাসিন্দা এবং রবিউল ইসলামের ছেলে।
অন্বেষা ইসলাম অর্পা জানান, গত ৮ জুন তিনি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। একই দিনে রাজশাহীতে প্রচলিত আইন ও ইসলামী শরিয়াহ অনুসরণ করে রিয়াজুল ইসলাম উদ্দিন রিয়াজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা একসঙ্গে সংসার করছেন। তিন বছর আগে রিয়াজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তিনি আরও জানান, তার পরিবারের সদস্য ও কয়েকজন আত্মীয় তার স্বামীর বিরুদ্ধে সামাজিকভাবে অপপ্রচার চালাচ্ছেন। এমন পরিবারের লোকজন তার স্বামীর বাড়িতে একাধিকবার পুলিশ পাঠিয়ে তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এতে তাদের আত্মগোপনে থাকতে হচ্ছে বলেও জানান তিনি।
রিয়াজের দাদি সুফিয়া বেগম জানান, প্রায়ই পুলিশ তাদের বাড়িতে এসে নাতি ও নাতবধূর খোঁজ করছে। এতে পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে ।
কাটাখালী
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরী বলেন, মেয়ের পরিবার থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। আমাদের কাজ হলো তরুণীকে উদ্ধার করে তার বক্তব্য নেওয়া এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা। এ ঘটনায় সংশ্লিষ্ট
পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডি২৪অনলাইন/সি/এমকে