৪ কোটি লিটার ভোজ্যতেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৬


৬৪৫ কোটি লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে ৪ কোটি লিটার ভোজ্যতেল ক্রয় সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়েছে। সেই সঙ্গে ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয় সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন হয়েছে।

বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়। ৪ কোটি লিটার ভোজ্যতেলের মধ্যে কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কোটি লিটার পরিশোধিত পাম অলিন।

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কোটি লিটার পরিশোধিত পাম অলিন ( লিটার PET বোতলে)  ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কেনা হবে। এতে ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮৩ টাকা ৯৫ পয়সা। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল  অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে কেনা হবে। এতে বরাদ্দ ধরা হয়েছে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।

এদিকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় ১৬৭ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা।

 

 বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর