অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬


রাজস্ব আহরণ, ঋণ ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বর্তমানে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। রোববার (২১ জুন) জাতীয় সংসদ সচিবালয়ে  এক অনুষ্ঠানে এ কথা বলেন  জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে বাজেট ডিব্রিফিং সেশনের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তথ্য ও উপাত্তভিত্তিক বাজেট বিশ্লেষণে বাজেট হেল্পডেস্ক গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করছে। সরকারের আর্থিক নীতি ও কৌশল সম্পর্কে গভীর ধারণা পেতে সংসদ সদস্যরা সংসদ লাইব্রেরির বিভিন্ন তথ্য-উপাত্ত ব্যবহার করতে পারেন বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর