২০২৬-২৭ অর্থবছরের জন্য
জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। প্রস্তাবিত এ বাজেটের সম্ভাব্য
আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮
হাজার কোটি টাকা।
গত
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন
সরকারের এটি প্রথম বাজেট, দেশের ইতিহাসে এবারের বাজেট
সবচেয়ে বড়।
‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ : ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানা গেছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বাজেট পাসের জন্য সংসদে উত্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জানা গেছে ,আগামী অর্থবছরে জিডিপির আকার ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
সম্ভাব্য
বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫
হাজার কোটি টাকা। বাকি অর্থ ঋণ ও বৈদেশিক
সহায়তা থেকে সংগ্রহ করা হবে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১
হাজার কোটি টাকা।
বিডি২৪অনলাইন/ইএমকে