বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে রডের দাম বাড়বে

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২৬


শুধু বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে টন প্রতি রডের উৎপাদন ব্যয় বাড়বে প্রায় হাজার ৭৮৫ টাকা।  এর সঙ্গে জ্বালানি তেল, চট্টগ্রাম বন্দরের মাশুল অন্যান্য ব্যয় যুক্ত হলে মোট ব্যয় বৃদ্ধি হতে পারে প্রায় হাজার ৫৬০ টাকা।

সোমবার ( জুন) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)

সংবাদ সম্মেলনে জানানো হয়, রডের দাম বেশি বাড়ালে বিক্রি কমে যাবে। ফলে বাড়তি ব্যয়ের বড় অংশ শিল্পপ্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হবে। এতে শিল্পখাত আরও সংকটের মুখে ফেলবে।  ঋণ পরিশোধে সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

দেশের স্টিলশিল্প  নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়- নির্মাণ খাতে দীর্ঘদিনের মন্দা, বাজারে চাহিদা কমে যাওয়া, উচ্চ সুদহার, টাকার অবমূল্যায়ন, ডলার সংকট, ঋণপত্র খোলার জটিলতা, কার্যকর মূলধনের ঘাটতি, গ্যাস সরবরাহ সমস্যা এবং পরিবহন লজিস্টিক ব্যয়ের ঊর্ধ্বগতি শিল্পপ্রতিষ্ঠানগুলোর টিকে থাকাকে কঠিন করে তুলেছে। চাহিদা কম থাকায় অধিকাংশ কারখানা তাদের সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করছে।

বিদ্যুৎ খাতের আর্থিক চ্যালেঞ্জ সম্পর্কে শিল্পমালিকরা সচেতন। তবে বিদ্যুৎ খাতের কাঠামোগত অদক্ষতা, ক্যাপাসিটি চার্জ এবং নীতিগত সীমাবদ্ধতার আর্থিক দায় উৎপাদনশীল শিল্পখাতের ওপর চাপিয়ে দেওয়া কোনো টেকসই সমাধান নয় বলেও মনে করছে সংগঠনটি। সংগঠনের হিসাবে, এতে শিল্প উৎপাদন কমবে, নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে এবং দেশের শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। তাই এ শিল্প টিকিয়ে রাখতে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করা প্রয়োজন।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 


মন্তব্য
জেলার খবর