বন্ধ কারখানা চালুর জন্য ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৬


দেশে বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালুর জন্য ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, বেসরকারি খাতের উন্নয়ন উদ্যোগের মূল লক্ষ্য। এ উদ্যোগের মাধ্যমে প্রায় ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান গভর্নর . মোস্তাফিজুর রহমান। গর্ভনর জানান,  এ প্রণোদনা প্যাকেজের আওতায় মোট বরাদ্ধের মধ্যে ৪১ হাজার কোটি টাকা বন্ধ আংশিক সচল কারখানা পুনঃচালুর জন্য পুনঃঅর্থায়ন হিসেবে ব্যবহার করা হবে। বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব তহবিল থেকে আরও ১৯ হাজার কোটি টাকা সরবরাহ করবে। তহবিল থেকে বৃহৎ শিল্পের পাশাপাশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র মাঝারি শিল্প (সিএমএসএমই) এবং কৃষিখাতেও অর্থায়ন করা হবে।

ব্রিফিংয়ে জানানো হয়, গ্রাহক পর্যায়ে বড় শিল্পের ক্ষেত্রে ঋণের সুদ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষুদ্র ঋণগ্রহীতাদের ক্ষেত্রে  কিছুটা বেশি হতে পারে সুদের হার।

এ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়িত হলে বন্ধ কারখানা পুনরায় চালুর পাশাপাশি নতুন উৎপাদন সক্ষমতা তৈরি হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং রেমিট্যান্স প্রবাহও বাড়বে। পাশাপাশি সবুজ বিনিয়োগ গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারিত হবে। এটা জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

কোভিড-পরবর্তী সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতার কারণে যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সুবিধার আওতায় আসবে বলে জানা গেছে। এ ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের বাজারে চাহিদা নিশ্চিত ক্রয়াদেশ রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর