সব সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৬


আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস- পরীক্ষা বিনামূল্যে করা হবে।  স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা- শাখার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার মেয়াদ বাড়ানোর কথা উল্লেখ করে গত জুনে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে চিঠি দেয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সেই চিঠিতে মেয়াদ বাড়ানোর প্রেক্ষাপট হিসেবে ডেঙ্গু পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর