মন্তব্য
নতুন শিক্ষাবর্ষের বই ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চায় সরকার। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে জানিয়ে মন্ত্রী বলেন, এবার আলাদা আলাদা শ্রেণিতে চারটি বই নতুন আসছে।
শিক্ষামন্ত্রী জানান, এ ব্যাপারে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছাপাখানার চ্যালেঞ্জ বিষয়ক ইস্যুতে প্রস্তুত আছে সরকার। টেন্ডার প্রক্রিয়া চলমান আছে। বই দ্রুত ছাপানোর কাজ শুরু করতে আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে।
ইত্তেফাক/এটিএন