অর্থ
ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঘরে বসে সেবা নিশ্চিত করা গেলে সময় ও অর্থ- দুটোই
সাশ্রয় হবে মানুষের। শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, সেসব সেবা সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নিতে হবে।
সোমবার (৬ জুলাই) ঢাকায় সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমানে অনেক সরকারি ও আর্থিক সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব। এসব সেবা সম্পর্কে জনগণকে জানাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন খাতে সরাসরি গিয়ে সেবা নেয়ার পরিবর্তে অনলাইনে সহজেই সেবা পাওয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও জানান তিনি।
দৈনন্দিন জীবনে সময়ের সদ্ব্যবহার এবং জীবনমান উন্নয়নে প্রযুক্তির কোনো বিকল্প নেই জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সব শ্রেণির মানুষকে ধীরে ধীরে ডিজিটাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে। প্রযুক্তির মাধ্যমে সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে ঘরে বসেই প্রয়োজনীয় সেবা নিতে পারেন সাধারণ মানুষ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে