স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৬


দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে চলতি বছরের অক্টোবরে। এক বছরের মধ্যে অর্থাৎ পরবর্তী অক্টোবরের মধ্যে শেষ হবে নির্বাচন।  মঙ্গলবার ( জুলাই)  সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য উপদেষ্টা জানান,  এরইমধ্যে এ নির্বাচনের রোড ম্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন। প্রেস ব্রিফিংয়ে জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎবিল প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, অতিরিক্ত বিদ্যুৎবিল আসার ব্যাপারে জনগণের অভিযোগ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে জানান, এ  ঘটনায় তদন্ত হবে। জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জুলাই নিয়ে কটূক্তি করা অত্যন্ত মর্মান্তিক। তবে আইনি কাঠামো অনুযায়ী এটা অপরাধের পর্যায়ে পড়ে না। কটূক্তিমূলক মন্তব্য ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা হবে কিনা সেই আলোচনা চলতে পারে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর