মন্তব্য
স্বরাষ্ট্রমন্ত্রী যদি তার নিজের জেলাতেই মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারাদেশে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা কীভাবে নিশ্চিত করবেন- এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (৬ জুলাই) গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক সমাবেশে এ প্রশ্ন তোলেন। জাতীয় সংসদে কয়েক দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দলেরই একজন সংসদ সদস্য কক্সবাজারকে মাদক কারবারের সূতিকাগার হিসেবে উল্লেখ করেছেন বলেও জানান নাহিদ ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বিরোধীদলীয় চিফ হুইপ তিনি বলেন, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন। এরপর সারা দেশে মাদক নিয়ন্ত্রণ করুন এবং দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করুন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে