স্বাস্থ্যখাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে অংশীজনদের

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৬


দেশের স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দ বাড়ালেই হবে না। ভবিষ্যৎ দিকনির্দেশনা নিশ্চিত করাও জরুরি। এ খাতের উন্নয়নে সরকার, বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি খাতে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার ( জুলাই) রাজধানী ঢাকায় গুলশানে এক হোটেল  অনুষ্ঠিত এক কর্মশালায় এসব কথা বলেন অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  ​দেশের সম্পদের কথা বিবেচনায় রেখে এরইমধ্যে বেশ ভালো একটি বাজেট বরাদ্দ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, শুধু বাজেট বরাদ্দ করা কখনোই যথেষ্ট নয়। বরাদ্দের সর্বোত্তম ব্যবহারের প্রক্রিয়াটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভিত্তিপ্রস্তর বা গাঁথুনি স্বাস্থ্যখাতের জন্য তৈরি করতে যাচ্ছে বর্তমান সরকার।

স্বাস্থ্যখাত আরও এগিয়ে নিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একে অপরের সঙ্গে সমন্বয় করতে হবে বলে জানান মন্ত্রী। তার মতে, উভয়পক্ষ যদি যার যার নিজস্ব গতিতে চলে, তাহলে খাত সামগ্রিকভাবে উপকৃত হবে না। তাই বেসরকারি খাতের সঙ্গে সরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে জোরালো ভূমিকা রাখতে হবে।

তিনি জানান, স্বাস্থ্যখাতে সরকারি বেসরকারি খাতের মধ্যে যখন একটি প্রতিযোগিতা থাকবে, তখন সেবার মান আরও বেড়ে যাবে। এক্ষেত্রে সরকারি খাত সবসময় কিছুটা পিছিয়ে পড়ে। এ জন্য সরকারি কর্মসূচির সঙ্গে বেসরকারি খাতকে সংহত করার চেষ্টা করা হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর