সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৬


চলতি বছরের প্রথম মাসে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের সংশ্লিষ্ট সহিংসতায় ১০ বাংলাদেশি নিহত, ১০ জন আহত হয়েছে। এছাড়া একজন অপহরণ বা আটক হওয়ার ঘটনা ঘটেছে। এ সময়ে বিএসএফ সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা ঘটেছে  অন্তত ২১টি।মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্র (আসক)-এর প্রতিবেদনে তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে বিএসএফের গুলিতে ৭ জন নিহত হন। বাকি তিনজন  মারা যান শারীরিক নির্যাতনে। তবে জানুয়ারি থেকে জুনের মধ্যে বিএসএফের ধাওয়া খেয়ে কারও মৃত্যুর ঘটনা রেকর্ড হয়নি। নথিভুক্ত হয়নি  অপহরণ বা আটক হওয়ার পর কাউকে ফেরত দেওয়ার ঘটনা। ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম ময়মনসিংহ সীমান্তাঞ্চলের ঘটনাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিবেদনে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর