শিগগিরই পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত হবে

নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬


পুঁজিবাজার, এনবিআরসহ দেশের আর্থিক খাতগুলোকে দ্রুত সময়ের মধ্যে বিকেন্দ্রীভূত করা হবে। বুধবার (২০ মে) ঢাকার কারওয়ান বাজারে সামিটে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গত কয়েক বছর দেশের অর্থনীতি  অস্থিরতার মধ্য দিয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন,  এ সময়ে অনেক প্রতিষ্ঠান অকার্যকর হয়ে গেছে। সঠিক হিসাব ব্যবস্থা না থাকা বিপুল সংখ্যক শিল্প কারখানা হারিয়ে যাবার অন্যতম কারণ।

অর্থমন্ত্রী বলেন, ন্যায্য প্রতিযোগিতা না থাকায় দেশের ভালো ভালো কোম্পানি এখন পুঁজির ঘাটতিতে আছে।  ব্যাংকে টাকা রাখেন আমানতকারীরা। শেয়ারের মালিকানা থাকায় পর্ষদে বসে ঋণ মঞ্জুর করে দেন উদ্যোক্তারা। অনেক ক্ষেত্রেই স্বচ্ছতা জবাবদিহির ঘাটতি আছে।  ব্যক্তি নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না। ব্যাংকের মালিকানা শেয়ারহোল্ডারদের, আর ব্যাংকের অর্থ আমানতকারীদের।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর