মন্তব্য
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হয়েছে। অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার জন্য ডাকা হয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সবমিলিয়ে ৮ কার্যদিবস চলতে পারে এই অধিবেশন।
স্বল্প সময়ের এ অধিবেশন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গত ১৪ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
সংশ্লিষ্টরা জানান, সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। সে অনুযায়ী অধিবেশনটি আহ্বান করা হয়েছে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। তাই এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে