চাকরির ৯ বছরে বেতনে অষ্টম গ্রেড পাবেন প্রভাষকরা

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৬


চাকরি বয়স ৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম গ্রেডে বেতন পাবেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবম গ্রেডভুক্ত প্রভাষকরা। ইতোমধ্যে  ৮ বছর চাকরি পূর্ণ করে অষ্টম গ্রেড পাওয়ার যোগ্য হয়েছেন— এমন প্রভাষকদের নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।



রোববার (৮ নভেম্বর) মাউশির  এক চিঠিতে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর অনুচ্ছেদ ৬-এর উপঅনুচ্ছেদ ১ অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়াই একই পদে ৮ বছর চাকরি পূর্ণ করলে এবং তাঁর চাকরিকাল সন্তোষজনক হলে ৯ম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার যোগ্য হবেন। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় প্রদত্থ ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর